#GLASS FRAME

আমরা কীভাবে আমাদের প্রতিটি গ্লাস ফ্রেমে আন্তর্জাতিক মান নিশ্চিত করি?
আপনার নির্বাচিত ছবিটি কীভাবে নিখুঁত প্রিন্ট এবং শৈল্পিক ফ্রেমিং-এর মাধ্যমে একটি মাস্টারপিসে পরিণত হয়, তার প্রতিটি ধাপ নিচে তুলে ধরা হলো।

প্রথম ধাপ: নিখুঁত প্রিন্ট

প্রথম ধাপ: প্রিমিয়াম কোয়ালিটি প্রিন্ট

একটি ছবির আসল সৌন্দর্য নির্ভর করে তার প্রিন্ট কোয়ালিটির উপর। Chitromoy-তে আমরা বিশ্বাস করি, সঠিক কালার এবং শার্পনেসই একটি সাধারণ ছবিকে মাস্টারপিসে পরিণত করে। আপনার নির্বাচিত ছবিটি নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে আমরা ব্যবহার করি আন্তর্জাতিক মানের হাই-এন্ড প্রিমিয়াম মিডিয়া (High-End Premium Media)

Premium Matte and Glossy Finish

🎨 আর্টওয়ার্ক অনুযায়ী সেরা ফিনিশ: ছবির ধরন এবং কালার টোন বুঝে আমরা ব্যবহার করি ম্যাট (Matte) অথবা গ্লসি (Glossy) ফিনিশ। পেইন্টিং বা মডার্ন আর্টের জন্য ম্যাট ফিনিশ দেয় আভিজাত্যপূর্ণ লুক, আর ফ্যামিলি বা পার্সোনাল ছবির জন্য গ্লসি ফিনিশ ছবিকে করে তোলে জীবন্ত ও প্রাণবন্ত।

Canon professional printer

🖨️ প্রযুক্তি যখন শিল্পের ছোঁয়ায়: আপনার স্মৃতি বা শখের আর্টওয়ার্কটি প্রিন্ট করা হয় বিশ্ববিখ্যাত Canon-এর ১২-রঙের অত্যাধুনিক প্রযুক্তিতে। সাধারণ প্রিন্টের চেয়ে এর কালার রেঞ্জ অনেক বেশি বিস্তৃত এবং গভীর। ফলে আপনার ফ্রেমবন্দী শিল্পকর্মটি পায় মিউজিয়াম গ্রেড কোয়ালিটি এবং ১০০ বছরেরও বেশি সময় ধরে থাকে নতুনের মতোই উজ্জ্বল। ✨

✅ আমাদের প্রিন্টিং টেকনোলজি দীর্ঘস্থায়ী, কালার-অ্যাকুরেট এবং প্রিমিয়াম গ্যালারি স্ট্যান্ডার্ড নিশ্চিত করে ✅

আমাদের প্রিন্টিং সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

দ্বিতীয় ধাপ: হাতে তৈরি পাইন কাঠের মজবুত ও অভিজাত ফ্রেম

দ্বিতীয় ধাপ: প্রিমিয়াম কাঠের ফ্রেম

একটি ছবির সৌন্দর্য যেমন তার নিখুঁত প্রিন্টে, তেমনি তার স্থায়িত্ব ও নান্দনিকতা নির্ভর করে ফ্রেমের ওপর। Chitromoy-তে আমরা ফ্রেমের মানের ব্যাপারে কোনো আপোস করি না।

Radiata Pine wood sample

🌲 ১০০% সলিড উড: আমাদের প্রতিটি ফ্রেম তৈরি হয় ১০০% খাঁটি কাঠ দিয়ে। আমরা নিউজিল্যান্ড ও চিলি থেকে আমদানিকৃত বিশ্বের অন্যতম সেরা রেডিয়াটা পাইন (Radiata Pine) কাঠ ব্যবহার করি। এই কাঠ তার দীর্ঘস্থায়িত্ব, মসৃণ টেক্সচার এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে সমাদৃত।

Hand-painted frame corner

🎨 হ্যান্ড-পেইন্টেড ফিনিশিং: কাঠ বাছাই থেকে শুরু করে ফ্রেমিং পর্যন্ত প্রতিটি ধাপ আমাদের দক্ষ কারিগরদের নিপুণ হাতে সম্পন্ন হয়। সবশেষে আপনার পছন্দের ওপর ভিত্তি করে ফ্রেমটিকে নিখুঁতভাবে সাদা বা কালো রঙে রাঙিয়ে তোলা হয়। এই হ্যান্ড-পেইন্টেড ফিনিশিং ফ্রেমটিকে দেয় একটি মসৃণ ও অভিজাত লুক। 🪵🔨

❌ চিত্রময় কখনোই ফাইবার ফ্রেম ব্যবহার করে না, যা একধরণের সস্তা প্লাস্টিক ❌

তৃতীয় ধাপ: ঐচ্ছিক ১ ইঞ্চি বর্ডার (মাউন্ট)

ছবিকে আরও ফুটিয়ে তুলতে এবং একটি ক্লাসিক গ্যালারি লুক দিতে আমরা এর চারপাশে ১ ইঞ্চি চওড়া পিভিসি বোর্ডের একটি বর্ডার ব্যবহার করি, যা মাউন্ট নামে পরিচিত।

এই বর্ডারটি ছবির সৌন্দর্য বাড়িয়ে তোলে। অবশ্য, এটি একটি ঐচ্ছিক সংযোজন। আপনি যদি চান, এই বর্ডার ছাড়াও আপনার পছন্দের ফ্রেমটি নিতে পারেন। পছন্দ সম্পূর্ণ আপনার।

চতুর্থ ধাপ: আর্দ্রতা-রোধী PVC ব্যাকিং বোর্ড

ছবির দীর্ঘস্থায়ী সুরক্ষার জন্য ফ্রেমের পেছনে থাকা চাই মজবুত ভিত্তি। তাই আমরা ৩ মিমি পুরুত্বের প্রিমিয়াম PVC বোর্ড ব্যবহার করি।

এটি সম্পূর্ণ আর্দ্রতা-রোধী হওয়ায় সাধারণ হার্ডবোর্ডের মতো সময়ের সাথে ফুলে বা বেঁকে যায় না। ফলে আপনার মূল্যবান ছবিটি বছরের পর বছর সুরক্ষিত ও অক্ষত থাকে। 🛡️

❌অন্যান্যরা যা ব্যবহার করে: খরচ কমাতে বেশিরভাগ ক্ষেত্রেই ফ্রেমের পেছনে ব্যবহার করা হয় সস্তা হার্ডবোর্ড। যা কিছুদিন পরই রুমের আর্দ্রতার কারণে ফুলে যায়, বেঁকে যায় এবং আপনার সুন্দর ফ্রেমটি নষ্ট হয়ে যায়।🚫

পঞ্চম ধাপ: চূড়ান্ত সুরক্ষা ৩মিমি নাসির গ্লাস দিয়ে

আপনার মূল্যবান ছবিকে ধুলোবালি ও আর্দ্রতা থেকে সুরক্ষিত রাখতে আমরা ব্যবহার করি ৩মিমি পুরুত্বের স্বচ্ছ নাসির গ্লাস। বাংলাদেশের সেরা ব্র্যান্ডের এই ক্রিস্টাল ক্লিয়ার গ্লাস আপনার ছবির আসল সৌন্দর্যকে অটুট রাখে এবং দেয় দীর্ঘস্থায়ী সুরক্ষা।

ষষ্ঠ ধাপ: দেয়ালে ঝোলানোর জন্য হিডেন ওয়্যার (তার )

ফ্রেমটি দেয়ালে নিখুঁতভাবে ঝোলানোর জন্য আমরা এর পেছনে মজবুত স্টিল ওয়্যার ব্যবহার করি(উপরের ছবির মতো)। এর ফলে দেয়ালে ঝোলানোর পর বাইরে থেকে তার বা হুক কিছুই দেখা যায় না।

যেখানে সাধারণ হুক ফ্রেমের ওপর দিয়ে উঁকি দিয়ে এর সৌন্দর্য নষ্ট করে, আমাদের এই হিডেন ওয়্যার সিস্টেম আপনার ফ্রেমকে দেয় একটি পরিচ্ছন্ন এবং প্রফেশনাল গ্যালারি লুক।

অন্য পেজের সাথে চিত্রময়ের কোয়ালিটির পার্থক্য

চিত্রময় গ্লাস ফ্রেম

  • ✅ আর্টিজানদের হাতে তৈরি নিখুঁত ১.২ইঞ্চি পুরু কাঠের ফ্রেম।
  • ✅ ১২ কালার ক্যানন ফাইন আর্ট প্রিন্ট
  • ✅ আর্ট/ছবির ধরণ অনুযায়ী প্রিমিয়াম প্রিন্ট পেপার
  • ✅ দীর্ঘস্থায়ী সুরক্ষার জন্য পেছনে ৩মিমি PVC সাদা বোর্ড
  • ✅ ফ্রেমের সামনে ৩mm নাসির গ্লাস

বাজারের অন্যান্য গ্লাস ফ্রেম

  • ❌ ফাইবার ফ্রেম যা একধরণের সস্তা প্লাস্টিক
  • ❌ নিম্নমানের ৪ কালার এর ব্যানার প্রিন্ট
  • ❌ সস্তা প্রিন্ট পেপার
  • ❌পেছনে সস্তা বাদামি কালারের হার্ডবোর্ড
  • ❌ ফ্রেমের সামনে পাতলা ১.৫ -২mm সস্তা গ্লাস

Our Best-Selling Glass frame

View All
From Tk 399.00
From Tk 399.00
From Tk 399.00
From Tk 399.00
From Tk 399.00
From Tk 399.00
From Tk 399.00
From Tk 399.00
From Tk 399.00
From Tk 399.00
From Tk 399.00
From Tk 399.00
From Tk 399.00
From Tk 399.00
From Tk 399.00
From Tk 399.00
From Tk 1,099.00
From Tk 1,099.00
From Tk 399.00
From Tk 399.00
From Tk 399.00
From Tk 399.00
From Tk 399.00
From Tk 399.00